
প্রকাশিত,২৫, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণাঃ
আজ(২৫, সেপ্টেম্বর) ভোর রাতে নেত্রকোণার থানা-পুলিশ সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় এবং নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ-এর চৌকস টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরাকোনা এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় ২৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রদীপ চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ বলেন,
কুখ্যাত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে।
তাকে আমরা পুলিশি নজরে রেখে আজ ভোর রাতে ঠাকুরকোনা এলাকা থেকে মদ সহ গ্রেফতার করেছি।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এ প্রসংঙ্গে জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, আপনারা জানেন নেত্রকোণার ১০টি উপজেলায় আমার পুলিশ নিরলস প্রচেষ্টা করে মাদক এবং মাদক ব্যবসায়ীদের ধরার জন্য কাজ করে যাচ্ছে।
সেই সুফলই আমরা পাচ্ছি প্রতিনিয়ত, মাদকের বিরুদ্ধে অভিযানে বিপুল পরিমাণ মাদক এবং জড়িত মাদক ব্যবসায়ীদের ধরে আইনি সোপর্দ করা হচ্ছে।
তিনি আরো জানান,আসছে শারদীয় দূর্গাপুজা সেই দিকে খেয়াল রেখে আমার পুলিশ, সাদা পোশাকে পুলিশ সর্বত্র নজরে রাখবে যেন বর্ডার ক্রস এলাকা থেকে ইয়াবা, মদ,গাজা সহ যেকোন মাদক আনা-নেওয়া না করতে পারে এবং আগত পূজায় কোন বখাটে যেন কোন অপরাধে জড়িত না হয় সেদিক থেকেই কড়া হুসিয়ারি দেন এবং প্রতিটি পূজা-মন্ডপে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে দিক-নির্দেশনায় দেওয়া আছে।