
প্রকাশিত,০৪, ডিসেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ বাহিনীর বিচক্ষণ,সৎ পুলিশ সুপার ফয়েজ আহমেদকে নিয়ে নানা মহলে চলছে আলোচনা ও প্রশংসা।
জানা যায়,জেলার প্রত্যেক উপজেলায় ভূমি দখলবাজ,সরকারি খাল-বিল ইজারা না নিয়েই হরদমই চলতো লুটপাট অন্যদিকে ভূমির বিভিন্ন সমস্যা, পারিবারিক সমস্যা,ব্যক্তিগত সমস্যা, অর্থনৈতিক সমস্যা সহ নানাবিধ সমস্যা নিয়ে আসা মাত্রই হয়ে যাচ্ছে সমাধান।
প্রতি বুধবার গণশুনানির কার্যক্রম পরিচালনার মধ্য দিয়েই সেবাদনকারীরা পাচ্ছেন সর্বোচ্চ সেবা।
সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের এহেন কর্মকাণ্ডে জেলা জুড়ে চলছে আলোচনা-।
সেবা নিতে আসা ছিন্নমূল অসহায় আসমা আক্তার,রিনা আক্তার, মোঃ কুদ্দুছ মিয়া সহ একাধিক লোকের সংঙ্গে কথা বললে জানান, আমরা এমন ডিসি স্যার আর পাই নাই উনি কাছে বসিয়ে মনোযোগ সহকারের আমাদের সমস্যা শুনেন এবং তাৎক্ষনিক ডি.আর.ও অফিসে আবেদনের পিছনে লিখে দিচ্ছেন সহযোগিতার চিরকুট।
অন্যদিকে কলমাকান্দা উপজেলার রংছতি ইউনিয়নের আবুল কালাম বলেন,দীর্ঘদিন যাবৎ আমার একটা জমি নিয়ে খুবই সমস্যায় ছিলাম সেখানকার ইউনিয়ন ভূমি অফিস আমাকে অনেক ঘুরিয়েছে যখন লোকমুখে শুনতে পাই নেত্রকোণার ডিসি স্যার সৎ এবং গরীবের প্রাণ আমি দেরি না করে উনার কাছে আসি এবং আমার সমস্যা শুনার পর সংঙ্গে সংঙ্গে ভূমি অফিসে ফোন দিয়ে সমাধান করে দেন।
একাধিক ব্যক্তির কথা একটাই এমন ডিসি স্যার আমাদের বয়সে পাই নাই।
তিনি সত্যিই গরীবের প্রাণ আমরা
আল্লাহ তায়ালার কাছে দোয়া করি যেন উনাকে সুস্থ রাখে।
আরো জানা যায়, সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ যোগদানের পর থেকেই সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
ইতিমধ্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ভূমি মন্ত্রণালয় থেকে শুভেচ্ছা স্মারক পেয়েছেন, পাচ্ছেন সাধারণ মানুষের দোয়া,রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকেও পাচ্ছেন অভিনন্দন।
অন্যদিকে মানবিকখ্যাত পুলিশ সুপার ফয়েজ আহমেদ জেলা/উপজেলার মাদক-কারবারীদের যম এবং সাধারণ মানুষের আশ্রয়স্থল।
সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ একজন সৎ,বিচক্ষণ এবং সাহসিকতার অগ্রনায়ক।
নেত্রকোণার এসপি ফয়েজ আহমেদ অপরাধীদের চোখে ভয়ংকর মানব এবং সাধারণ মানুষের চোখে তিনিই একজন মানবিক পুলিশ কর্মকর্তা।
এসপি ফয়েজ আহমেদ যোগদানের পর থেকেই প্রত্যেক উপজেলায় মাদকের বিশেষ অভিযানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং গ্রেফতার হচ্ছেন মাদক সম্রাটরা।
জানা যায়,এসপি ফয়েজ আহমেদের কার্যালয়ে বিভিন্ন থানা থেকে প্রতিদিনেই আসছে সেবা নিতে আসা মানুষজন।
তিনিও সেবা নিতে আসা লোকজনের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাৎক্ষনিক আইনি মাধ্যমে সমাধান করে দিচ্ছেন।
আরো জানা যায়, এই শীতে দূর্গম পাহাড়ি এলাকায় ছুটে যান ছিন্নমূল অসহায় শীতার্তদের খুঁজে।
জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেক থানায় নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করছেন।
গত তিনদিন আগে গভীর রাতে জেলার বড় স্টেশন এবং কোর্ট স্টেশন এলাকায় শীতবস্ত্র নিয়ে উপস্থিত।
চমকে যান সেখানকার দোকানীরা।
এছাড়াও হঠাৎ করেই চলে যান গভীর রাতে পুলিশ টহল পার্টির কাছে। সব কিছু ঠিকঠাক আছে কিনা বা টহলকারী দল ঠিক মতো রাত জেগে নেত্রবাসীর সেবা দিচ্ছে কিনা।
নেত্রকোণা জেলা সহ প্রত্যেক উপজেলায় এই দুই নক্ষত্র এবং মানবিকখ্যাত সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদকে নিয়েই চলছে আলোচনা-।
এ প্রসংঙ্গে জেলার পুলিশ জেলা প্রশাসক এবং সুযোগ্য পুলিশ সুপারের সংঙ্গে কথা হলে জানান, আমাদের কাজ একটাই সরকারের পক্ষ থেকে জনগণের পাশে থেকে সহযোগিতা করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা।