
প্রকাশিত,১৯, আগস্ট,২০২১
মোঃ বাবুল নেত্রকোণাঃ
মুজিব বর্ষের শত বছর উপলক্ষে সারাদেশব্যপী মানবিক মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া গৃহহারা গৃহহীনদের ঘর উপহার দেন। তারই লক্ষ্যে নেত্রকোণা আশ্রয়ন প্রকল্পের ঘর উপহার পেয়েছেন হাজারেও বেশি ভোক্তভোগীরা।
জেলার বিচক্ষণ এবং দক্ষ জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান স্ব স্ব উপজেলার ইউএনও সহ ৫ বিশিস্ট কমিটির মাধ্যমে সুন্দর মজবুদ টেকসই ঘর করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু এরই মাঝে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা এবং খালিয়াজুরী উপজেলায় নিন্মে মানের ঘর নির্মান করার ফলে হস্তান্তরের আগেই মানবিক প্রধানমন্ত্রীর স্বপ্নকে বিলিন করে দিলেন সেখানকার দায়িত্ব থাকা কর্মকর্তাগণ।
নেত্রকোণা জেলার একঝাক সাংবাদিক সরজমিন পরিদর্শনকালে দেখতে পায় খালিয়াজুরী উপজেলায় মৃদু বাতাসে ভেংগে পড়ে গৃহহীনদের স্বপ্নের ঘর।
এই বিষয়ে একাধিক রিপোর্ট করার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণদের নজরে আসলে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশব্যপী আশ্রয়ন প্রকল্প ঘর পরিদর্শন করার জন্য স্পেশাল তদন্ত টিম গঠন করে দেন এবং কিছু কিছু জেলায় সত্যতা পাওয়ার পর অনেক কর্মকর্তা শোকজে আছেন যা তদন্তাধীন আছে।
এরই ধারাবাহিকতা গত সোমবার প্রধানমন্ত্রীর দেওয়া স্পেশাল তদন্ত টিম তদন্ত করার জন্য খালিয়াজুরী উপজেলায় আসেন এবং তদন্ত করে সত্যতা পেয়েছেন বলে একটা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
এই প্রসংগে খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম এলিনের সরকারী ফোনে একাধিক বার কল করলে রিসিভ না করায় উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানতে চাওয়া হয় নেত্রকোণা জেলার সু্যোগ্য জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমানের কাছে খালিয়াজুরী উপজেলায় তদন্ত টিম কি ত্রুটিপূর্ণ পেয়েছেন..? উত্তরে জেলা প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃৃক তদন্তকারী টিম এসেছেন এবং পরিদর্শন করেছেন তবে এখনো রিপোর্ট দেইনি।