
প্রকাশিত,৪,, এপ্রিল,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় এবং জেলার মডেল থানার অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার হোসেনপুর বাস স্ট্যান্ডে ২০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
জানা যায়, অভিনব কৌশলে মাদক ব্যবসায়ী কুহিনূর মিয়া এবং রাফিজুল মিয়া সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে ঢাকা পাচারকালে শাহ-জালাল বাসে যাওয়ার প্রাক্কালে নেত্রকোণার মডেল থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজা সহ এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ প্রসংঙ্গে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ বলেন, এসপি ফয়েজ আহমেদ স্যারের দিকনির্দেশনায় আজ হোসেনপুর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করি। মাদক মামলা রুজু করে আসামীদের মান্যবর আদালতে সোর্পদ করা হয়।