
প্রকাশিত,০৪, নভেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় এবং মডেল থানার অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ী এবং ৩ মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটক করে।
জানা যায়, পুলিশি চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে জেলার মালনী এলাকার সোনা মিয়ার ছেলে সম্রাট(১৯) এবং সৈয়দপুর এলাকার মৃত জাহেদ মিয়ার ছেলে খোকন(৩৩)
মডেল থানার দক্ষ অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদের চৌকস টিম দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
অন্যদিকে জেলার বিভিন্ন এলাকা থেকে ১ মিনিটেই মোটরসাইকেলের লক ভেঙ্গে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যদের মডেল থানা-পুলিশ গ্রেফতার করে। মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হলো জেলার টিক্কা গ্রামের মানিক মিয়ার ছেলে শাজাহান আলী(৩৯)
সাতপাই রেলক্রসিং এলাকার মৃত আলী আহমদ চৌধুরীর ছেলে আনিসুর রহমান চৌধুরী(২৭) এবং পূর্ব চকপাড়া এলাকার তারা মিয়ার ছেলে রাজন শেখ(৩৪)
এ ব্যাপারে নেত্রকোণা জেলার দক্ষ এবং চৌকস অফিসার ইনর্চাজ(ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে হেরোইন এবং গাঁজা উদ্ধার করা হয়েছে এবং মোটরসাইকেল চোর সন্দেহে ৩ জনকে আটক করে মান্যবর আদালতে রিমান্ড মঞ্জুর আবেদন করা হবে।
তিনি আরো বলেন মাদক ব্যবসায়ী এবং মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের মান্যবর আদালতে প্রেরণ করা হয়েছে।