
প্রকাশিত,১৩, অক্টোবর,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানা-পুলিশ বড় বাজার এলাকায় অবস্থানরত মিঠুন ইলেক্ট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১৩২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করে।
জানা যায়, মিঠুন ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী মিঠুন চৌধুরী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মদের ব্যবসা করে আসছে।
এরই লক্ষ্যে নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় ও মডেল থানার অফিসার ইনর্চাজ লুৎফুল হকের তত্ত্বাবধানে একদল বিচক্ষণ পুলিশ টিম অভিযান চালিয়ে মিঠুন ইলেক্ট্রনিক্স দোকানে বিভিন্ন কাটুনে রাখা ১৩২ পিস ভারতীয় মদ সহ মিঠুন(৩২)কে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী মিঠুন চৌধুরী শহরের বলাইনগুয়ার মনোরঞ্জন চৌধুরীর ছেলে।
এ প্রসঙ্গে নেত্রকোণা জেলার দক্ষ পুলিশের ওসি লুৎফুল হল সময় ট্রিবিউনকে জানান, মিঠুন চৌধুরী দীর্ঘদিন যাবত মদের ব্যবসা পরিচালনা করে আসছে।
তারই লক্ষ্যে নেত্রকোণা জেলার সম্মানিত এসপি ফয়েজ আহমেদ স্যারের দিকনির্দেশনায় আজ অভিযান চালিয়ে ১৩২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় নিষিদ্ধ মদ সহ মাদক ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে।