
প্রকাশিত,০১, ফেব্রুয়ারি,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
দীর্ঘ ১৩ বছর পর নেত্রকোণা জেলা সদর উপজেলায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা এবং পৌর আওয়ামীলীগের কমিটি সংগঠন।
তারই লক্ষ্যে আজ নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোণা জেলার সদর উপজেলা এবং পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুস্টিত হয়েছে।
আজ(০১ মার্চ) ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত বাংলাদেশে আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপুমনি এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি,বীর মুক্তিযোদ্ধা মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সদস্য মারুফা আক্তার পপি,সদস্য রেমন্ড আরেং,মানু মজুমদার এমপি,
বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু-উকিল,শেফালী আক্তার এমপি প্রমুখ।
এ সময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ মূল্যবান বক্তব্যে বলেন, আজ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তারই সুযোগ্য কন্যা আজকের সফল প্রধান জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশ অনেক দূর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তাই আসুন আজকের নেত্রকোণা জেলায় উপজেলা এবং পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দক্ষ এবং দলের জন্য নিবেদিত ব্যক্তিরাই থাকবে। বক্তাদের এমন বক্তব্যে হাজার হাজার নেতাকর্মীরা উল্ল্যসিত।