
প্রকাশিত,২১, জুন,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
অদ্য বুধবার (২১ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ) বিকাল ১৬:৩০ ঘটিকায় নীলফামারী সদর থানাধীন কালিতলা ট্রাফিক পুলিশ বক্স, নীলফামারী এর শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নীলফামারী; জনাব মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল নীলফামারী; জনাব জয়ন্ত কুমার সেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নীলফামারী; অফিসার ইনচার্জ, নীলফামারী থানা; ইন্সপেক্টর (শহর ও যান) গণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।