
প্রকাশিত,২৮, আগস্ট,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে মলমপার্টির সক্রিয় ২ সদস্য কে আটক ও চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করছে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ ।
আজ শনিবার বিকেল নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে মোহাম্মদ ওমর ফারুক মিয়া (৪৯) ও তহিদুল ইসলামি (৩৬) নামে ওই দুজনকে আটক করে পুলিশ ও তাদের দেয়া তথ্য মতে গতকাল রাতে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার করে কিশোরগঞ্জ থানা পুলিশ ।
আটক মলম পার্টির সদস্য দুজনেরই বাড়ি জলঢাকা উপজেলার নয়ামাটি পশ্চিম পাড়ায়।
এদিকে ছিনতাই হওয়া অটোরিকশার চালক জনাব মনসুর আলী (৫০) এর সাথে কথা হলে তিনি বলেন গতকাল শুক্রবার রাতে দুই ব্যক্তি আমার অটোরিকশা টি রাজিব বগুড়া ক্যানেল থেকে জলঢাকা যাওয়ার জন্য ১৫০ টাকায় রিজার্ভ ভাড়া করে এবং আমি তাদেরকে নিয়ে জলঢাকা যাওয়ার সময় তারা আমাকে জোরপূর্বক সেভেনআপের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে দেন আর কিছুক্ষণ পর আমি অচেতন হয়ে পড়লে আর কিছু বলতে পারি না। আর আমার পরিবারের অর্থ উপার্জনের একমাত্র সম্বল টিকেও আজ হারালাম যা আমি গতবছর ১-৭৫-০০০ টাকায় কিনে ছিলাম।
এদিকে এবিষয়ে কিশোরগঞ্জ থানা এসআই ( নিরস্ত্র) জনাব রেজাউল ইসলামের সাথে কথা হলে তিনি বিষয় টি নিশ্চিত করে বলেন যে আমরা গতকাল রাত ১১ টার দিকে জরুরি বার্তা ৯৯৯ এর মাধ্যমে খবর পাই যে কিশোরগঞ্জ জলঢাকা যাওয়া প্রধান সড়কের পাশে এক ব্যক্তি পড়ে আছে তখন আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনসুর আলী নামে ওই অটোরিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং সুস্থ হয়ে ওনার কাছ থেকে অটোরিকশা ছিনতাইয়ের বিষয় টি জানার পর আমরা অটোরিকশা উদ্ধার ও ছিনতাই কারীদের গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করি এবং তাদেরকে জলঢাকা উপজেলা থেকে আটক করি ও তাদের দেয়া তথ্য মতে চুরি যাওয়া অটোরিকশা ও উদ্ধার করতে সক্ষম হই।