
প্রকাশিত, ২৪ মার্চ, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলচাষ করে বিশ্বে সুনাম অর্জন কারী নীলফামারী জেলাতে দিন দিন বেড়েই চলছে মরণব্যধি তামাক চাষ।
নীলফামারীর জেলার সদর থানার এলাকা যে দিকে চোখ যায় , সেদিকে শুধু তামাক আর তামাক চাষ হচেছ ,
নীলফামারীর সদর থানার পলাশবাড়ী ও টুপামারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে আরো দেখা যায় যে তামাক চাষীরা এখন ব্যাস্ত সময় পার করছে তামাক কাটা , শুকানো, ও তামাক বাধা নিয়ে ।
এদিকে পলাশবাড়ী ইউনিয়নের নটখানা গ্রামের তামাক চাষী ফাকতাল আলী (ফুকদুলু ) (৪৫) এর সাথে কথা হলে তিনি বলেন তামাক চাষে সহজে অনেক লাভবান হওয়া যায়, আর তামাক চাষে তেমন বেশি খরচ হয় না বা বেশি শেচ ও দেয়ার লাগে না এবং তামাক চাষের জন্য বিড়ি , সিগারেট , গুল ও জর্দ্দা কোম্পানি গুলোর কাছ থেকে অগ্রিম টাকা পাওয়া যায় তাই আমরা তামাক চাষ করি এবং এবার আমি আমার ৭ বিঘা জমিতে তামাক চাষ করেছি ।
এদিকে টুপামারী ইউনিয়নের আলুপাড়া গ্রামের তামাক চাষী নাজির হোসেন বলেন আমরা তামাক চাষে অনেক লাভবান হই তাই তামাক চাষ করি ।
এবিষয়ে পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিকের সাথে কথা হলে তিনি বলেন তামাক একটি মরণব্যধি জিনিস তাই এই তামাক বন্ধ করার জন্য আমার ইউনিয়ন থেকে আমরা অনেক পদখেম নিয়েছি ।
এদিকে টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন তামাক চাষ বন্ধের জন্য আমরা অনেক কাজ করছি তাও আমরা তামাক চাষ বন্ধ করতে পারছি না ।
এবিষয়ে নীলফামারীর কৃষি কর্মকর্তা রুপম মহসিন রেজা বলেন নীলফামারীতে এবার ৬০ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হচেছ এবং এই তামাক বন্ধের জন্য আমরা এবার জেলায় সূর্যমুখী ফুলের চাষ শুরু করছি