
প্রকাশিত, ৯ মার্চ ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে ১৫ এদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা
নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় দিন দিন বেড়েই চলছে বেওয়ারিশ কুকুরের উতপাত
আর এই বেওয়ারিশ কুকুরের উতাপাতে আতঙ্ক বিরাজ করছে এখন পুরো নীলফামারী জেলা
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পযন্ত নীলফামারীর সৈয়দপুরের মিস্ত্রীপাড়া , সাহেবপাড়া , ও ওয়াপদার মোড় এলাকায় এঘটনাটি ঘটি
আর উক্ত এলাকায় কুকুরের কামড়ে আহত হওয়া ১৫ জনের মধ্যে ১০ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসক দেয়া হয়েছে এবং বাকি ৫ জনকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়
গুরুতর আহতদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেলেও এবং বাকি ৫ জনের পরিচয় জানা যায়নি
আহতরা হলেন, মিস্ত্রীপাড়ার আকতার (৩০) , জাকির হোসেন (৩০) , ইবরার ( ৪৪) ,হায়দার আলী ( ৪০) ,কামাল হোসেন (৪৭ ), শাবানা আক্তার (৩৫ ) রাজু হক (২৮ ) সাহেব পাড়ার ইসমাইল (১৩ ) মোস্তাফিজুর (৬৮)
এবিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা, রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন সকাল থেকে এখন পযন্ত আমরা ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারীতে পাটানো হয়েছে
এদিকে নীলফামারীর ২৫০ শয্যা হাসপাতালে পরিচালক ডা, মেজবাহু এর সাথে কথা হলে তিনি বলেন এখন পযন্ত আমাদের এখানে কুকুরের কামড়ে গুরুরত আহত হয়ে ৫ জন এসেছে আমরা তাদের র্যাবিস ভ্যাকসিন দিয়েছি এবং তারা এখন সুস্হ আছেন
এবিষয়ে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের সাথে কথা হলে তিনি বলেন এখন যেহেতু দেশে কুকুর নির্ধণ করা বন্ধ তাই তার জন্য বিকল্প কিছু করতে হবে