নির্বাচনের প্রতিশ্রুতি পুরন  করলেন  পটিয়ায় অটো  টেম্পো সমবায়  সমিতির


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-০৮, ১১:১১ অপরাহ্ন /
নির্বাচনের প্রতিশ্রুতি পুরন   করলেন  পটিয়ায় অটো  টেম্পো সমবায়  সমিতির
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায়  সরকারি রেজিষ্ট্রেশনকৃত শ্রমিক সংগঠন পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনকালীন  প্রতিশ্রুুতি পুরন করলেন সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
নভেম্বর মাসে সমিতির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ ঘোষণা দেন তারা নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে সঞ্চয় আমানত ফিরিয়ে দেবেন। যেমন কথা তেমন কাজ, অবশেষে ৭ মার্চ শনিবার 

সমিতির  কবির মার্কেট  কার্য়লয়ে  

নতুন- পুরাতন ১৭শত  শ্রমিকদের মাঝে তিন ক্যাটাগরিতে শ্রমিকদের সঞ্চয় আমানত সঞ্চয়  টাকা শ্রমিকদের হাতে তুলে দেন পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ বদিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ  মঞ্জুর হোসেন,   সহ সভাপতি লোকমান  হোসেন (বাছা), অর্থ সম্পাদক লোকমান হোসেন (পাপ্পু) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, প্রচার সম্পাদক মোহাম্মদ ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ বেলাল, পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির  কার্যকরী কমিটির  সদস্য আমির হোসেন রিপন, আবদুর রহিম, আলী আজগর, নুরুল কবির  রুবেল, মোজাম্মেল হক,  ফোরকান, প্রমুখ ।  সংগঠনের সভাপতি  বদিউল আলম জানান, অনিয়ম দুর্নীতি বৈষম্য মুক্ত পটিয়া৷ অটো  টেম্পো সমবায় সমিতি গড়ে তুলতে তার সংগঠন বদ্ধ পরিকর, সমিতির শৃঙ্খলা ফিরিয়ে আনতে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে, যাহা আমাদের সমিতির নির্বাচনের সময় 

প্রতি শ্রুুতি ছিল তাহা বাস্তবায়ন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক   মঞ্জুর হোসেন বলেন,পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের সময়  ভোটারদের সাথে যে  কমিন্টমেন্ট দেওয়া হয়েছে তাহা বাস্তবায়ন করা হয়েছে, সমিতির বিশেষ  সাধারণ সভায় সিদ্ধান্ত 

ক্রমে বাস্তবায়ন করা হয়েছে, ভবিষ্যতে 

এ ধারাবাহিকতা অব্যহত থাকবে শ্রমিকদের কল্যাণে। সংগঠনের অর্থ সম্পাদক লোকমান হোসেন পাপ্পু বলেন, পটিয়া অটো টেম্পো সমবায় সমিতি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করছে, কোন অনিয়ম দুর্নীতি চলবে না, তিনি সংগঠন সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহবান

জানান এবং   বিগত সময়ে কোন  অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা   তাহা খতিয়ে দেখা হচ্ছে যাতে শ্রমিকরা আমাদের উপর যে আস্থা রেখে ভোট দিয়েছে সে আস্থা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।