
প্রকাশিত,১৯, নভেম্বর,২০২১
মোবারক হোসাইন, তাহিরপুর প্রতিনিধিঃ
খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশ নয় মানুষের মানসিক বিকাশে ও সহযোগিতা করে। তরুণরা যত বেশি খেলাধুলায় মনোনিবেশ করবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। এতে কমবে মাদক ও সন্ত্রাস। তাই নতুন প্রজন্মকে আরো বেশি খেলাধুলা করতে হবে।
সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলপিএস মাঠে নিজাম উদ্দিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত ফাইনাল খেলায় অংশগ্রহন করেন শাহ আরেফিন স্পোর্টিং ক্লাব সাহিদাবাদ বনাম গামারিতলা একাদশ স্পোর্টিং ক্লাব।এতে শাহ আরেফিন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয় লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজিত কমিটির সভাপতি মো: জসিম উদ্দিনের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বিশেষ অতিথি আবুল হোসেন খান সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ তাহিরপুর উপজেলা শাখা, আলকাছ উদ্দিন খন্দকার, সভাপতি বড়ছড়া আমদানি কারক গ্রুপ তাহিরপুর, মোশারফ আলম, সাধারণ সম্পাদক বড়ছড়া আমদানি কারক গ্রুপ তাহিরপুর, অমল কর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ তাহিরপুর উপজেলা শাখা।
আজ শুক্রবার বিকেলে তাহিরপুর সীমান্তবর্তী লাউড়েরগড় এলপিএস মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলার বিভিন্ন দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শাহ আরেফিন স্পোর্টিং ক্লাব সাহিদাবাদ একাদশ রানারআপ হয়েছে গামারিতলা একাদশ স্পোর্টিং ক্লাব।অনুষ্ঠানে পুরষ্কার বিতরণকালে আরও বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,রিপন মিয়া বাংলাদেশ বাংলাদেশ আওয়ামীলীগ যুবদল নেতা তাহিরপুর উপজেলা, আয়োজক কমিটির সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার উসমান গণী, আব্দুল কাইয়ুম প্রধান শিক্ষক আদর্শ উচ্চ বিদ্যালয়,লাউড়েরগড়, মোতালিব মিয়া, আক্কাছ আলী, নুরুল ইসলাম, মোস্তফা মিয়া, উজ্জ্বল মিয়া প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
মোবারক হোসাইন, তাহিরপুর প্রতিনিধি
তারিখ :১৯-১১-২০২১ইং