
প্রকাশিত, ০৬-১২-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে এতে করে আগামী পাঁচ বছরে বাংলাদেশ হবে হংকং, সিঙ্গাপুরের মতো উন্নত ও সুন্দর দেশ।
আজ রোববার ( ৬ ডিসেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রায় সাড়ে ৫২ কোটি টাকার ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ গড়া। এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। ওই কাজের ক্ষেত্রে কোনোভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে বাইশারী ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউলাহ, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু তাহের কোংম্পানী, সাধারণ সম্মাদক মো: ইমরান মেম্বার, সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মংলাওয়ে মার্মা,
বাইশারী ইউপি চেয়ারম্যন মো: আলম, সদর ইউপি চেয়ার নুরুল আবছার ইমন, বাইশারী ইউনিয়ন সভাপতি জাহাঈীর আলম বাহাদুর প্রমুখ