
প্রকাশিত,১৮, ডিসেম্বর,২০২১
নবীনগর(ব্রাম্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে গতকাল রাতে দুর্বৃত্তদের গুলিতে বাদল মিয়া নামে ২৭ বছরের এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার রাত আনুমানিক ৯ টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমে’র ছেলে মোহাম্মদ এরশাদ এবং তার রাজনৈতিক কর্মী বাদল নাটঘর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে কুড়িঘর গ্রামে’র রাস্তায় দুর্বৃত্তরা তাদের উদ্দ্যেশ করে গুলি চালায়,দুর্বৃত্তদের গুলিতে বাদলের মাথায় গুলি লাগলে সে ঘটনাস্থলে স্থলে মারা যায়।বাদলের সাথে থাকা এরশাদ গুরুতর আহত হয়,আহত অবস্থায় এরশাদকে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। থানা সুত্র জানায়,লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ দোষীদের খুজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
# প্রতিনিধি, জ,ই বু্লবুল : নবীনগর, ব্রাম্মণবাড়িয়া। তাং১৮/১২/২১