
প্রকাশিত,১৯,মে,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের একাধীক মাদক মামলার আসামি ইয়াবা কামরুল,আবারও ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক।
আজ (১৯ মে) বুধবার সকাল ১০:৪৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রুপগন্জ পুলিশ ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মাহমুদ এর নেতৃত্বে এসআই শফিকুল,টিএসআই জাহিদ সঙ্গীয় ফোর্সসহ একাধিক মাদক মামলার আসামি কামরুল শেখ (৩৩) পিং,মৃত বাবু শেখ,সাং-কুড়িগ্রাম দক্ষিন পাড়া,থানা ও জেলা,নড়াইলকে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করেন।
আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।এদিকে,সুশিল সমাজের গুনজন কিসের সুবাদে বা কাদের সেল্টারে মাদক ব্যবসায়ী মাদক সম্রাট কামরুল ও তার স্ত্রী পুলিশ ফাড়ীর পাসে কি ভাবে মাদকের আখড়া করে মাদক ব্যবসা করে ভেবে পায় না।
বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ প্রোট্রালে একাধীক বার নিউজ হওয়ার পরে আজ সকালে পুলিশ কামরুলের নিজ বাড়ি থেকে ১৬পিচ ইয়াবা সহ আটক করলো এটা হাস্যকর ছাড়া আর কিছু না,তাহলে কি নড়াইল জেলা পুলিশ জানতো না যে কামরুল মাদক ব্যবসায়ী না কি তাদের ইন্দনে মাদক ব্যবসা করছে,এবং কামরুল বার বার মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এটা নড়াইল জেলা পুলিশ জানে না,এটা রয়েছে ধোয়াসা।
সুশিল সমাজের দাবি নড়াইল থেকে কামরুলের মত অনেক কামরুল রয়েছে যারা প্রতিনীয়ত মাদক নিয়ে পুলিশের হাতে ধরা পড়ছে এবং আবারও জামিনে বের হয়ে পূর্বের মত মাদক ব্যবসা শুরু করে দিধার্সে মাদক ব্যবসা করে চলেছে।নড়াইলের মানবীক পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর সুদৃষ্টি কামনা করেন নড়াইলের সুশিল সমাজের ব্যক্তীবর্গ।এধরনের মাদক ব্যবসায়ীদের কঠিন থেকে কঠিন সাস্তি দিয়ে মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনতে বিনিত ভাবে অনুরোধ করা গেল বলেও জানান।