
প্রকাশিত,১৭,মে,২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের বাসায় গতকাল রোববার (১৬মে) রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার রান্নাঘরের দরজা কৌশলে খুলে বাসার ভেতরে ঢোকে মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ এক লাখ ৫৫হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ওইদিন রাত অনুমান একটা থেকে তিনটার মধ্যে এই চুরি সংঘঠিত হয়েছে বলে থানায় দেওয়া এজাহারে উল্লেখ করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী বলেন,এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে আজ সোমবার (১৭মে) সকালে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেছেন। চোর সনাক্তকরণ ও মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।