
প্রকাশিত,২৪, সেপ্টেম্বর,২০২২
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুুিষ্ঠত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে মিলনায়তনে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপির মা ও শিশু স্বাস্থ্য সেবা এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোশতানসির বিল্লাহ।
প্রকল্পের প্রোগ্রম অফিসার শান্তি দেবনাথ’র পরিচালনায় বক্তব্য দেন,
ডা. তানভীর হাসান,
ডা. রাজেশ সিংহ মিথুন,
সদর ইউপি চেয়ারম্যান মো. জুবায়ের পাশা হিমু
স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল আজিজ, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. গোলাম আসকার প্রমুখ।