
প্রকাশিত,০৪, অক্টোবর,২০২২
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর ইউনিয়নের থানা রোডস্থ পূজামন্ডপ, কলেজ রোডস্থ পূজামন্ডপ, কামলাবাজ পূজামন্ডপ, চৌধুরী বাড়ি পূজামন্ডপ ও মহদিপুর পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক আযহারুল ইসলাম দিদার, ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।