
প্রকাশিত,১০, ডিসেম্বর,২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুইটার দিকে ধর্মপাশায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন সদর ইউনিয়নে জুবায়ের পাশা ও সুখাইড় উত্তর ইউনিয়নে নাসরিন সুলতানা দিপা।
প্রথমবারের মতো এ উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়াম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নাসরিন সুলতানা দিপা (৪৪)। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নারী প্রার্থী হিসেবে এবারই প্রথমবারের মতো অংশ নেওয়ায় এ নিয়ে চায়ের স্টল থেকে শুরু করে হাটে মাঠে ঘাটে সর্বত্রই আলোচনার ঝড় বইছে।
এ ছাড়া বাকি আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, সেলবরষ ইউনিয়নে মো. সুলতান তালুকদার, পাইকুরাটি ইউনিয়নে এম এম এ রেজা, জয়শ্রী ইউনিয়নে সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে সেলিম রাজা চৌধুরী, মধ্যনগর ইউনিয়নে প্রবীর বিজয় তালুকদার, চামরদানী ইউনিয়নে মো. আলমগীর খসরু, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে আজিম মাহমুদ, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে আনোয়ার হোসেন।
জানা যায়, পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের কে দলীয় মনোনয়ন সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। ৫ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন সংক্রান্ত চিঠি গতাকাল বুধবার (৮ডিসেম্বর) দুপুরে দলীয় মনোনীত প্রার্থীদের হাতে এসে পৌঁছেছে।
গত রোববার ৫ডিসেম্বর প্রধানমন্ত্রীর গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় ধর্মপাশা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা তৈরি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রাপ্ত জুবায়ের পাশা বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তাতে আমি অনেক আনন্দিত ও গর্বিত। এছাড়া
যারা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা আওয়ামী লীগের ত্যাগী ও পরিক্ষিত। যারা বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরোধীতাকারী, দলীয় অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতাকর্মী তারা দলীয় মনোননয়ন পাননি। প্রার্থীতা বাছাইয়ে সৎযোগ্য ও ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধ কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন নির্বাচিত হলে তার ইউনিয়নকে জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান এবং ইউনিয়ন বাসির পাশে থেকে সেবা করতে চান।
নাসরিন সুলতানা দিপা বলেন, আমার ইউনিয়নের সকল পেশার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।
এ ছাড়া এলাকায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ক্ষেত্রে বেশি মনযোগ দেব। আমাদের ইউনিয়নটিকে উপজেলার একটি সেরা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এককথায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখব।
তবে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় কিছু নেতা দলীয় মনোনয়ন প্রাপ্তদেরকে সমালোচনা করে বলেন, চেয়ারম্যান পদে এ উপজেলায় যারা মনোননয়ন পেয়েছেন তাঁদের বেশির ভাগ লোকই এলাকায় অজনপ্রিয়, নানাভাবে সমালোচিত ও বিতর্কিত ব্যক্তি।
আমরা বৈধ উপজেলা কমিটি সুনামগঞ্জ জেলা কমিটির কাছে যাদের নাম পাঠাইনি এমন লোকজনও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। ত্যাগী ও পরিক্ষিত অনেকেই মনোনয়ন পাননি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এ উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী নাসরিন সুলতানা দিপা। এ উপজেলায় ভোটার সংখ্যা ১লাখ ৬৪হাজার ৯৮৩জন। পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের লক্ষ্যে আগামী ১২ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই, ১৩থেকে ১৫ডিসেম্বর আপিল দায়ের, ১৮ডিসেম্বর আপিল নিস্পত্তি, ১৯ডিসেম্বর প্রত্যাহার, ২০ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৫জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।