
প্রকাশিত,০২, মার্চ,২০২৪
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাথারিয়াকান্দা গ্রামের সামনে থাকা বড়টেক এলাকায় অভিযান চালিয়ে সরকারি খাস জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার দায়ে ২টি ভ্যেকু মেশিন ও ৬টি লড়ি গাড়ি জব্দ এবং মো.শাকির উল্লাহ (৩৮) এক
ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা
করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামে। শনিবার বেলা ১২টা থেকে দুইটা পর্যন্ত উপজেলা ভূমি কার্যালয়ের
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই
আদালত পরিচালনা করেন। সহকারি কমিশনার (ভূমি) বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার দায়ে এই দণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ভ্যেকু মেশিন ও লড়ি গাড়িগুলো স্থানীয় দুই জন ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।