
প্রকাশিত,০৯, মার্চ,২০২৪
মনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কক্ষে সৃজনশীল কাজের অংশ হিসেবে 'শিখি শিখতে সহায়তা করি' নামের এক ভিন্নধর্মী অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বিভাগ শ্রেষ্ট উপজেলার ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ওই দুটি বিদ্যালয়ের ৫৬জন ছাত্র ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে "ক" দলের ২৮জন ছাত্র ছাত্রী স্বরচিত কবিতা, ছড়া, কৌতুক লিখে দেওয়ালিকা তৈরি এবং "খ" দলের ২৮জন ছাত্র ছাত্রী কাগজ দিয়ে ফুল,পাখি, গাছ, মাছ তৈরি করে তা প্রদর্শন করে। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার।
বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ নূরুল ইয়াহিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেন, বড়খলা আহাদেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামরুল হাসান,
সাংবাদিক মনোয়ার হোসেন মজুমদার লিপু,ও
সাকিন শাহ,
বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা তৌহিদা,ফোয়াদ হোসেন সিয়াম,তোয়া হক,
ধর্মপাশা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরতী সরকার,মরিয়ম আক্তার প্রমুখ।
০৮.০৩.২০২৪