
প্রকাশিত,২৪, জুলাই,২০২২
দোহার (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলায় পৌরসভার নির্বাচনে ২৭ জুলাই ভোট গ্রহনকে কেন্দ্র করে কাটাখালি এলাকাবাসীর সাথে দোহার পৌরসভার মেয়র প্রার্থী নুরুল ইসলামের ( ইস্ত্রী মার্কায়) নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সাড়ে পাঁচটায় কাটাখালি এলাকাবাসীর আয়োজনে এ উঠান বৈঠক করা হয়।
এ সময় মেয়র প্রার্থী নুরুল ইসলাম বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি সবার আগে পৌর এলাকার পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করব। কারন এটি একটি বড় সমস্যা।
তিনি বলেন, পৌরসভার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি আপনাদের সাথে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করব।
তিনি আরো বলেন, গতকাল পশ্চিম বানাঘাটায় আমার নির্বাচনী উঠান বৈঠকে যে ধরনের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাই।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়রা নুরুল ইসলামকে সমর্থন দিয়ে এবং তার বিজয় নিশ্চিত করতে প্রতিশ্রুতি দেন।
সভায় আরো অন্য অন্যরাও বক্তব্য রাখেন।