
প্রকাশিত,০৯, আগষ্ট,২০২২
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলায় সোহরাব আলী( ৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এঘটনায় জরিত থাকায় মাজেদা বেগম (৪২) ও সাদিয়া আক্তার (২২) কে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।
সোমরার ৮আগস্ট রাতে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ কাঠারবিল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামের সোহরাব আলীর মেয়ে স্বপনার সাথে দক্ষিণ কাঠারবিল গ্রামের আবু শামার ছেলে ফরহাদ হোসেনের পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফরহাদ হোসেন স্ত্রী স্বপ্না বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলো।
স্বামী-স্ত্রীর ঝগড়া মীমাংসা করার জন্য দক্ষিণ কাঠারবিল গ্রামের মায়মাতাব্বর ফরহাদ হোসেনের বাড়িতে বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উভয় পক্ষের মধ্য সমঝোতা না হওয়ায় স্বপ্নার ভাই শফিকুল ইসলাম বৈঠক থেকে বাড়ি চলে গেলে ফরহাদ হোসেনের লোকজন সোহরাব আলীর বাড়ীতে হামলা করে এবং সোহরাব আলীকে বেধর প্রহার করায় ঘটনাস্থলেই মারা যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সোহরাব আলীর মরদেহ উদ্ধার করেন এবং ওই ঘটনায় জড়িত থাকায় দুই নারীকে আটক করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ফরিদুল ইসলাম ফরিদ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি