

————————–
বিগত ২৮ অক্টোবরের পর থেকে হরতাল অবরোধে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক দমন নিপীড়ন ও গ্রেফতার জুলুম নির্যাতন করা হয়েছে। এর ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলা ও পাগলা থানায় অনেক নেতাকর্মী হামলা ও গ্রেফতারের শিকার হয়েছেন। অনেকের ই ব্যাবসা বানিজ্য বন্ধ হয়ে গেছে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান জামিনের ব্যবস্থা করা সহ সর্বদাই তাদের পরিবারের পাশে ছিলেন। এবং ময়মনসিংহ ১০ আসনে উনার নির্দেশে ও তত্ত্বাবধানে সর্বোচ্চ আন্দোলন হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায় থাকা এক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা যায় মুশফিকুর রহমান সর্বদাই উনার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন ও সহযোগিতা করছেন। এরকম আরও কয়েকটি পরিবার ও নেতাকর্মীদের সাথে কথা বললে তারাও জানান মুশফিকুর রহমান সবসময় তাদের পাশে থাকেন। সদ্য কারামুক্ত হওয়া কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায় তারা জেলে থাকা অবস্থায় বিএনপি নেতা মুশফিকুর রহমান তাদের জামিনের ব্যাবস্থা করা সহ সবসময় তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। এবং যথা সম্ভব সাহায্য সহযোগিতা করেছেন। এসময় গফরগাঁও – পাগলা থানার আরও কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় মুশফিকুর রহমান সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে একটা বিশ্বাসযোগ্য জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। মুশফিকুর রহমান ময়মনসিংহ দক্ষিন জেলার রাজনীতিতে তরুণ সম্ভাবনাময় নেতা হিসেবে বিএনপি মিডিয়া সেল ও বিভিন্ন টেলিভিশনে তার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ময়মনসিংহ ১০- গফরগাঁও আসনে তিনি বিএনপির ক্লিন ইমেজের একজন নেতা। দলের নেতাকর্মীদের পাশে থাকা, গ্রেফতার হওয়া নেতা কর্মীদের মুক্তির ব্যবস্থা করা, এবং তাদের পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা। অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়ে গফরগাঁওয়ের রাজনীতিতে এক আলোচিত নাম মুশফিকুর রহমান। গফরগাঁও বিএনপির রাজনীতিতে মুশফিকুর রহমান একটি আস্থার নাম। ময়মনসিংহ ও গফরগাঁওয়ের রাজপথে তিনি সরব পরিচিত তার কাজের জন্য নেতৃত্বের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মুশফিকুর রহমান একজন সক্রিয় সদস্য হিসেবে সরব ভুমিকা পালন করে যাচ্ছেন।


















আপনার মতামত লিখুন :