
প্রকাশিত, ১৯ জানুয়ারি, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ প্রতিনিধি (দিনাজপুর)
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ।
এমতাবস্থায় দিনাজপুরের খানসামা উপজেলায় শীতাবস্ত্রহীণ অসহায় মানুষের পাশে দাড়িয়েছে উপজেলার আংগারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।
আজ মঙ্গলবার (১৯জানুয়ারী) খানসামা উপজেলার ৩নং আংগারপাড়া ইউনিয়ন পরিষদে প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আংগারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,আংগারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হামিদ শাহ,সাধারণ সম্পাদক রেজাউল করিম, আংগারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক লিটন রহমান লিটু প্রমুখ।