
প্রকাশিত, ২৪-১২-২০২০
মোঃ শফিকুল ইসলাম (রকিব)
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের পুরাতন কমিটিকে বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান এর স্বাক্ষরিত জেলা ছাত্রলীগের প্যাডে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই আহবায়ক কমিটিতে ছাত্রলীগের ত্যাগী ও ধৈর্য্যশীল নেতা রাকেশ গুহকে আহবায়ক করা হয়েছে। এছাড়াও যুগ্ম আহবায়ক করা হয়েছে আসাদুজ্জামান সুমন, লিটন ইসলাম লিটু, মোস্তাওফিক আহমেদ শামীম, আবু নাসের সরকার, আবু হেনা, মাহবুব হোসেন সুমন, ও জারিফ খান জিওন‘কে।
এর আগে খানসামা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির দাবি নিয়ে ছাত্রলীগের কর্মীরা দৌড়ঝাঁপ করলেও নতুন আহবায়ক বা পূর্ণ কমিটি নিয়ে আসতে পারেননি। দীর্ঘ কয়েক বছর পর খানসামা উপজেলায় ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছে উপজেলার ছাত্রলীগের কর্মীরাও।
নতুন আহবায়ক কমিটির আহবায়ক রাকেশ গুহ বলেন, ‘আমরা রাজপথে থেকে রাজনীতি করে এসেছি। ছাত্রলীগের জন্য জীবন বাঁজি রেখে কাজ করেছি। দলের জন্য, দলীয় যেকোন মিছিল মিটিং এ সবসময় সরব থেকেছি। নতুন কমিটিতে আমাকে আহবায়ক করায় আমি অত্যন্ত আনন্দিত। আমাকে যারা নির্বাচিত করেছেন সেই সকল নেতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি খানসামা উপজেলায় ছাত্রলীগের নতুন দিগন্ত ফিরিয়ে আনব। ছাত্রলীগ হবে মানুষের ভরসার আশ্রয়স্থল। সেভাবেই ছোট বড় সবাইকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই।