
প্রকাশিত,২৫, ফেব্রুয়ারি,২০২৩
কাপাসিয়া (গাজীপুর) এসএম মাসুদ,
“পুষ্টি,মেধা,দারিদ্র,-প্রানী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় দিনব্যাপী প্রানীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি ) উপজেলা চত্বর পশু হাসপাতাল মাঠে প্রানী সম্পদ ও ভেটেরেনারি হাসপাতাল,ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনী হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে ও প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদ উজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন,জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এসএম উকিল উদ্দিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।
এ-মেলায় গাভী, ষাড়, মহিষ, ঘোড়া, বকনা, কবুতর,বিভিন্ন প্রজাতির ছাগল,উন্নত প্রজাতির পাখি ও প্রানী প্রজক্তি ইত্যাদির ৩০টি স্টল স্থান পেয়েছে। বিকালে সাংস্কৃতিক সমাপনি অনুষ্ঠান শেষে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারি খামারিদের পুরস্কারের পাশাপাশি সকল অংশগ্রহনকারি খামারিদের বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,উপসহকারী প্রাণিসম্পদ অফিসার শাহাবুদ্দিন,প্রাণিসম্পদ সার্জন ডাক্তার আফরোজা আল মামুন,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানাসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ,
খামারী,এলএসপি,এলডিডিপি ,এলএলএ রা,
ও সুশীল সমাজ,স্থানীয় ইলেকট্রনিকস প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ-সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদ উজ্জামান বলেন,কাপাসিয়া সদর উপজেলা সহ দেশের ৪৬৫টি উপজেলায় একযোগে এ প্রদর্শনী হয়েছে। কৃষক ও খামারিদের উৎসাহিত করার লক্ষে ও জনসাধারনের জন্য প্রানীজ আমীষ সরবরাহ নিশ্চিত করার জন্য এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে।
আর এ মেলার লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে প্রানী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। দুগ্ধজাত পন্যের গ্রাহক সৃষ্টি করা। দুগ্ধ খামারি ও উদ্যোগতাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা,উন্নত জাতের পশু পাখি আধুনিক ব্যবস্থাপনা পরামর্শ প্রদান করা ইত্যাদি।
এসএম মাসুদ