
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখলী দশমিনা উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয় খোলার চার ঘন্টা পর আবার ভাঙচুর ও তালাবদ্ধ করা হয়।
গত ৫ ই আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের পতনের পর দশমিনা উপজেলা আওয়ামীলীগের অফিস ভাঙচুর ও তালাবদ্ধ করে রাখা হয়। দীর্ঘদিন পর সোমবার সকাল ৭ ঘটিকার সময় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয় খোলা হয় এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এই ঘটনা সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে মূহুর্তে ভাইরাল হলে আওয়ামীলীগ কার্যালয় খোলার ৪ ঘন্টা পর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক আবুল বশারের নেতৃত্বে অফিসের ভিতর ডুকে ভাঙচুর ও তালাবদ্ধ করে রাখা হয়।
উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক আরিফ হোসেন জানান, আওয়ামীলীগের ১৭ বছরের যে উন্নয়ন হয়েছে তা কোন সরকার আগামীদিনে করতে পারবেনা। পরিকল্পনা ভাবে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখা হাসিনা এই দেশে আবার আসবে এবং দেশের জনগনের উন্ময়নে কাজ করবে। আমরা আজ উপজেলা আওয়ামীলীগের অফিস খুলে বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখা হাসিনার ছবি সম্বলিত ব্যানার পূনরায় প্রদর্শন করে অফিসে মিলাদ ও দোয়া করে মিছিল করেছি। আমরা শান্তির রাজনীতি করতে চাই। দশমিনা উপজেলায় আওয়ামীলীগ সহ অন্যন্য দলের মধ্যে কোন বিরোধ নাই।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল বশার
জানান, জুলাইয়ে গনঅভ্যুত্থানে পর আওয়ামীলীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা চোরের মতো খুব ভোরে উপজেলা আওয়ামীলীগের অফিস খুলেছে। এতে করে দশমিনা ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে ঐ অফিস পূনরায় তালাবদ্ধ করেছে। তিনি আরো বলেন দশমিনা উপজেলার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার জন্য আওয়ামীলীগের কিছু উশৃংখল লোক এই কাজ করেছে। যে দলের সকল কার্যক্রম নিষেদ্ধ কারা হয়েছে তারা কি ভাবে এত সাহস পায়। এতে করে আইনশৃঙ্খলার অবনতি হবার সম্ভবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ রাজনীতিবিদ জানা, আওয়ামীলীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সে দলের কর্মীরা কি ভাবে সহস পায় অফিস খেলার ও রাস্তায় মিছিল করার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশমিনা - গলাচিপা উপজেলা থেকে বিএনপির মনোনীত ও গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতিক নিয়ে এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য(বহিস্কার) হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ করেন। নুরুল হক নুর তার নির্বাচনী প্রচারনায় বিভিন্ন জনসভায় বলেন" বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে দশমিনা-গলাচিপা উপজেলার বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামীলীগের দায়িত্ব নিলাম" স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন জনগনের প্রার্থী হওয়ায় সর্বদলীয় ভোটের দাবি করেন। এই দুই প্রার্থীর নির্বাচনী ভোট চাওয়ায় এই সাহস পেয়েছেন বলে মনে করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাই পারভেজ জানান, আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতারা অফিস খুলে ব্যানার দিয়ে ছবি করে ১০ মিনিটের মতো ছিলো।
পরবর্তীতে খবরপেয়ে ঘটনা স্থলে থানা পুলিশ কাউকে পায়নি। ঘটনার বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হব।