
প্রকাশিত,২২, এপ্রিল,২০২৩
মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি।।
দক্ষিন পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ ঈদের জামাত বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিন পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ ঈদের জামাত বিশ্ব ঐতিহ্য এই মসজিদে প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া(কামিল)মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতের মুসলীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আমাদের গর্ব। মুসলিম স্থপত্যের এক অনন্য নিদর্শন। প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে আগত মুসল্লীরা ঈদের জামাত আদায় করেছেন। # নিউজ ফুটেজ মেইলে।