
প্রকাশিত,১৫, নভেম্বর,২০২২
নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৩ নভেম্বর রবিবার ২০২২ দক্ষিণ কোরিয়ার উইজম্ভু ইউক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়
পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরুর পরপরই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নপুরুষ শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য এক বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি দক্ষিণ কোরিয়া শাখার নব নির্বাচিত সম্মানিত আহ্বায়ক,এম জামান সজল এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ কোরিয়া যুবদলের বর্তমান সফল সভাপতি জনাব মোশারেফ হোসেন এবং দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির নব নির্বাচিত সদস্য ও দক্ষিণ কোরিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুর রহমান এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন,দক্ষিণ কোরিয়া বিএনপির নব নির্বাচিত যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিব,যুগ্ম সদস্য সচিব ইমন রহমান আহী, দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির নব নির্বাচিত সদস্য ও যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোশারেফ হোসেন,এবং জামান সরকার নলেজ,মেহেদী মাসুদ,দক্ষিণ কোরিয়া যুবদলের সাধারণ সম্পাদক মামুন ঢালী,কাউসার শেখ, শাহ্ আলম,মামুন ওসমানী,সুজন হাওলাদার, আবু হানিফ তালুকদার,পুষ্পক কুমার ধর, কাইয়ুম শেখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ওয়াদুদ সরকার,মেহেদী মাসুদ,মনা দেওয়ান,কাইয়ুম চৌধরী শুভ, রুবেল রানা,জি এম সালাউদ্দিন, মাহবুবুর রহমান,মোঃ সজিব খান,মনির হোসেন, রাশিদুল ইসলাম জুয়েল,আজিজুল হাকিম,নুর হোসেন,চঞ্চল মোল্লা,আরমান,নাইম, হিরো,শাওন,মোঃএনায়েত উল্লাহ, মোঃ রুবেল রানা,আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ, এস এম কামাল,মোঃ ছবুর মাদবর,সোহেল রানা,তুষার,আজিজুল হক, মোঃ জুয়েল, মোঃ বিল্লাল,মোঃ কামাল হোসেন, শেখ বিল্লাল হোসেন, আল মামুন, মোঃ আলতাফ হোসাইন, সুমন মিয়া, মোঃ ফারুক, মোঃ অহিদুল হাছান, আরিফুল গোলদার,রুহুল আমিন, মোঃ সাইফুল ইসলাম,রাসেল হোসেন ।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি। দেশে আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল। দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আর তাই আমাদের জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।