
প্রকাশিত, ২১ জানুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান থানছি উপজেলায় সড়কে জীপ উল্টে গিয়ে খাদে পড়ে ৩ জনে মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ৪ জন। আহতদের থানছি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া না গেলেও আহতদের পরিচয় মিলেছে।
আজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘ্টিকায় সময় সীমান্তবর্তী এলাকায় ৪ কিলোমিটার সড়কে লিক্রি নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,বি-17 নামক পিকাপ জীপটি থানছি থেকে মাল বহন করে তার নির্দিষ্ট জায়গায় রওনা দিয়েছিল , হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেললে পিক আপ জীপটি উলটে পড়ে সরাসড়ি খাদে পড়ে যায়। খাদে পড়ে ৩ জনে মৃত্যু হয় ও গুরুত্বর ১ জনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এইদিকে থানছি পুলিশ কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্তিতিতে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে ৩ জনে মৃত্যু হয়েছে বলে ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।