
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ত্রিশাল অনলাইন প্রেসক্লাবে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুুজ্জামান।
ত্রিশাল অনলাইন প্রেসক্লাব সভাপতি এনামূল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম জামাল উদ্দিন শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক অধ্যাপক সাব্বির রেজা,কৃষিবিদ বিশিষ্ট কলামিস্ট নিতাই চন্দ্র রায়,দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সহ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান,শিক্ষাবিদ আনোয়ার সাদাত জাহাঙ্গীর,বিশিষ্ট সমাজ সেবক উসমান গনি কুসুম,ঠিকাদার গোলাম মোস্তফা মঙ্গল,ছাত্র নেতা তরিকুল হাসান আমীর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহাদ বিন সাঈদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল পৌর সভাপতি ও থানা অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন,বিএমএফ টেলিভিশনের ত্রিশাল প্রতিনিধি রবিউল ইসলাম, বিজয় ৭১ নিউজের ত্রিশাল প্রতিনিধি আশরাফ সিদ্দিকী পলাশ,সেচ্ছাসেবী সংগঠন দ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সঞ্জীবণ সভাপতি রোবায়েদ হুসাইন রুসাত, ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাবের এডমিন প্যানেল থেকে আমিরুল ইসলাম শাকিল,ইয়াসিন হৃদয়,হাত বাড়াও সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক ওয়াসিম বিল্লাহ,সদস্য শরীফুল ইসলাম,সভাপতি অনির্বাণ ফাহমিদ খলিল রাফিল, সাংগঠনিক সম্পাদক নাইম আজাদ, ত্রিশাল স্টুডেন্ট এসোসিয়েশন আনন্দমোহন বিশ্ব বিদ্যালয়ের সভাপতি আরিফ হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি, কোভিট ১৯ সেচ্ছা সেবক আশরাফুল ইসলাম, শরীফুল ইসলাম শরীফ, ইলিয়াস আহমেদ, কায়সার আহমেদ,আব্দুল কাদের, কাওসার আহমেদ সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মী ও ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।