

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নে ৩ বছর বয়সী শিশু লাবিব হত্যার ঘটনায় তার পিতা সোহাগ ও সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিরামপুর এলাকার বাসিন্দা শিশু লাবিবের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে শিশুটির পিতা সোহাগকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৎ মাকেও গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার এক কর্মকর্তা জানান, “ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্ত চালিয়ে অল্প সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


















আপনার মতামত লিখুন :