
প্রকাশিত,২৭, জুলাই,২০২২
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ত্রিশাল শাখার আয়োজনে বুধবার ২৭জুলাই বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির জন্মদিন পালন করা হয়।
ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইব্রাহীম খলিল নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিশাল উপজেলার নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম শামছুদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবলীগ,কৃষক লীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগ,তাতী লীগ, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ।
এস.এম জামাল উদ্দিন শামীম
ময়মনসিংহ।
তাং- ২৭.০৭.২০২২