
প্রকাশিত, ২৪ জানুয়ারি, ২০২১
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার চরপাড়া ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম শাহীনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩জানুয়ারি) সন্ধ্যায় সাইফুল ইসলাম শাহীনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ও ময়মনসিংহ জেলা যুব লীগের সাবেক সভাপতি গোলাম সারোয়ার।
ত্রিশাল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান চানুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা যুব লীগ আহবায়ক এডঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,
মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ তাজুল ইসলাম খোকন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন,মিন্টু কলেজের অধ্যক্ষ নীহা রঞ্জজন রায়,হাজী চেরাগ আলী কলেজের অধ্যক্ষ গৌতম কুমার সেন গুপ্ত,ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি এডঃতপন দে,জেলা যুব লীগ যুগ্ন আহবায়ক আখেরুল ইসমাম সোহাগ,জেলা যুব লীগ সদস্য জহিরুল ইসলাম আওয়াল,পিন্টু সরকার,উজ্জ্বল সরকার,সালাউদ্দিন মিন্টু,ত্রিশাল উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় স্থানীয় পর্যায়ের বক্তব্য রাখেন,উপজেলা কৃষক লীগ আহবায়ক মেজবাহ উদ্দিন উজ্জ্বল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন।কর্মী সমাবেশে বক্ততারা সৎ ন্যায়ের প্রতিক হিসেবে আখ্যায়িত করে শাহীনকে বিজয়ী করার লক্ষে সকল পর্যায়ের ভোটারদের ভোট সংগ্রহের জন্য কর্মীদের সর্বোচ্চ শ্রম দেয়ার আহবান জানান। প্রার্থী শাহীন কর্মী তথা সকল পর্যায়ের ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।সবশেষে উপস্থিত সকলের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।