
প্রকাশিত
রবিউল হোসাইন সবুজ , লাকসাম (কুমিল্লা)ঃ
লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নে ত্যাগী রাজনৈতিক নেতাদের মূল্যায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সাধারণ জনগণ ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘদিনের ত্যাগী নেতা টি আর হারুনকে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
তাদের মতে, দলের দুঃসময়ে যেসব নেতা সাহসিকতার সাথে রাজপথে ছিলেন এবং নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদেরই এখন যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। টি আর হারুন এমনই একজন নেতা, যিনি দীর্ঘ সময় ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে ত্যাগ ও সংগ্রামের নজির স্থাপন করেছেন।
এলাকাবাসীর দাবি, তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে এনে যোগ্য স্থানে বসানো এখন সময়ের দাবি। এতে দলীয় তৃণমূল আরও শক্তিশালী হবে এবং কর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ত্যাগী নেতাদের উপেক্ষা করলে দলীয় ঐক্য দুর্বল হয়ে পড়তে পারে এবং ভবিষ্যৎ নেতৃত্ব সংকটে পড়ার আশঙ্কা থাকে। তারা বলেন, ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে—যেখানে ত্যাগীদের মূল্যায়ন করা হয় না, সেখানে সংগঠন দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়।
সংশ্লিষ্টদের আশা, দলীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ত্যাগী নেতাদের যথাযথ মর্যাদা প্রদান করবে।