
প্রকাশিত, ২২জানুয়ারি,২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।ঃ
কনকনে এই শীতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া অসংখ্য মানুষ, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না, এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ।
এমতাবস্তায় শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নারায়ন চন্দ্র রায় জয়।
আজ শুক্রবার (২২ জানুয়ারী)সকালে উপজেলার পাকেরহাটে নিজের চেম্বারে (তরু ফার্মেসী) এ অর্ধ-শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
এসময় শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত এক বৃদ্ধা মা বলেন, এই ঠান্ডায় মোর অবস্থা শেষ। গায়োত যে একটা কেথা-কম্বল দিম ওইটাও নাই। মুই এইটা(কম্বল) পেয়া খুবে খুশি। ভগবান ডাক্তার কে যুগ যুগ বাছে রাখুক। আজীবন দুধ-ভাত খাউক।
শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে ডাঃ নারায়ন চন্দ্র রায় জয় তার অভিব্যক্তি-তে বলেন,
আমি পেশায় একজন চিকিৎসক। সামাজিক দায়িত্ববোধ থেকেই আসলে আমি চিকিৎসার পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে, “আমার এলাকায় যারা গরীব হতদরিদ্র মানুষ আছে, এই শীতে তারা খুবই কষ্টে জীবনযাপন করছে। তাই আমি আমার অবস্থান থেকে যতটা পারি তাদেরকে সহায়তা করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।
এছাড়াও তিনি আরও বলেন, সমাজের অন্যান্য যারা বিত্তবান মানুষ আছেন তারা যদি সবাই এভাবে মানুষের পাশে দাড়ায় তাহলেই বঙ্গবন্ধুর দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।