
। প্রকাশিত, ১৩ জানুয়ারি, ২০২১
মোহাম্মদ আবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।আর নির্বাচন কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দলীয় মনোনয়ন পেয়েছেন তাকজিল খলিফা কাজল।আইনমন্ত্রী আনিসুল হক এমপির ঘনিষ্টভাজন হিসেবে পরিচিত মেয়র কাজল ফের নৌকা পেয়েছেন এই ঘোষণার পর পরই তার সমর্থকরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করে মিছিলটি আখাউড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কাজল বলেন, আলহামদুলিল্লাহ।দীর্ঘদিন ধরেই এলাকা ও দলের জন্য আমি কাজ করছি। দল আমাকে মূল্যায়ন করেছে। এখন দলের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আইনমন্ত্রী আনিসুল হক এমপিসহ এলাকার মানুষের প্রতি কৃতক্ষতা প্রকাশ করেন।