
প্রকাশিত,০৮, অক্টোবর,২০২২
মোঃ ইব্রাহিম হোসেনঃ
ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা, বিমান বন্দর থানা ও খিলক্ষেত থানা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ এর ব্যবস্থাপনায় ঢাকা-১৮ আসনের ৪টি থানা- উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা, বিমান বন্দর থানা ও খিলক্ষেত থানা কৃষক লীগের যৌথ আয়োজনে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলনের উদ্ভোধন করা হয়।
বিমান বন্দর থানা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দিন, উত্তরা পশ্চিম থানা কৃষক লীগের আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ, উত্তরা পূর্ব থানা কৃষক লীগের আহ্বায়ক মোঃ জামাল হোসেন লাবু এবং উত্তরা পশ্চিম থানা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান এর যৌথ সভাপতিত্বে ও উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সদস্য সচিব মোঃ রাসেল মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্ভোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিব হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর অঞ্চলের কৃষক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকী হক, বাংলাদেশ কৃষক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি সৈয়দ খাইরুল মুমিন টুটুল, সাংস্কতিক বিষয়ক সম্পাদক বিএম আব্দুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা মোঃ হালিম খান।
অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন, উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সদস্য সচিব মোঃ রাসেল মন্ডল, উত্তরা পশ্চিম থানা কৃষক লীগের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন, বিমান বন্দর থানা কৃষক লীগের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম এবং খিলক্ষেত থানা কৃষক লীগের সদস্য সচিব মোঃ জামিল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ, উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা, বিমান বন্দর থানা ও খিলক্ষেত থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতাকর্মী সহ প্রমুখ।