
প্রকাশিত,০১,জুন,২০২১
মনির হোসেন শাওন ঢাকা ঃ
সাবেক রাষ্ট্রপতি,বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১জুন) ঢাবির টিএসসি এলাকায় অসহায় মানুষদের খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচির আয়োজন উপলক্ষে বেলা ১২.৩০ মিনিট ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত হয়।
প্রোগ্রাম শুরু করার পূর্বেই ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠি -সুঠা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায়।এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন সহ অনেকেই আহত ও গুরুত্বর জখম হয়।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্যই পাঠানো হয়।
পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাংবাদিকদের বলেন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এবং দেশ স্বাধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আজকে বাংলাদেশ একটি বাকস্বাধীনতাহীন অগণতান্ত্রিক দেশ।
তিনি আরো বলেন স্বাধীনতার যে মূলমন্ত্র গণতন্ত্র তার স্বাদ আজ ও দেশের মানুষ পায়নি।মহানগর, ওয়ার্ড,ও বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের সমন্বয়ে এই হামলা সংগঠিত হয়েছে বলে দাবি করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন একজন ভুক্তভোগী হিসাবে সাংবাদিকদের বলেন, গরীব অসহায়দের খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণের পূর্বেই দুই থেকে আড়াইশত ছাত্রলীগ কর্মী হামলা চালায়।তিনি দ্বাবী করেন ছাত্রদলের উপর আগেও অনেকবার হামলা হয়েছে,এসব ঘটনার পরে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছি তদন্ত করার জন্যে।বিশ্ববিদ্যালয় পক্ষ আশ্বাস ছাড়া কোনো পদক্ষেপ গ্রহন করেনি।ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের উপরে ও ছাত্রলীগের হামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অবহেলার কারনে।
তিনি এই হামলার বিচার দাবি করেছেন।