
প্রকাশিত,১১, আগস্ট,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
ঘরের সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন নীলফামারীর ডোমার উপজেলার বিশিষ্ট গরু ব্যবসায়ি ও মাংস বিক্রেতা আসাদ্দুজামান হান্ড্রেড (৩২) ( ইন্না ---------- রাজিউন) ।
নিহত আসাদ্দুজামান হান্ড্রেড ডোমার উপজেলা পৌরসভার পূর্ব চিকনমাটির ডাংগাপাড়া এলাকার একরামুল হকের পুত্র ও ডোমার উপজেলা মোড়ের গরুর মাংস বিক্রেতা ও গরু ব্যবসায়ি।
এবিষয়ে নিহত আসাদ্দুজামান হান্ড্রেড এর বাবা একরামুল হকের সাথে কথা হলে তিনি বলেন আসাদ্দুজামান আজ দুপুরে তার দোকান বন্ধ করে বাড়িতে এসে তার শোয়ার ঘরের সিলিং ফ্যান ঠিক করার জন্য ফ্যান পাড়তে গেলে সে ( আসাদ্দুজামান হান্ড্রেড) অচেতন হয়ে ঘরের মেঝেতে পড়ে যায় তখন আমি ও আমার অন্য এক ছেলে সহ তাকে ডোমার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে সে মারা যায়।