
প্রকাশিত,২২ এপ্রিল, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
ডোমারে মাদক সম্রাট মিজানুর রহমানকে খুন ।
নীলফামারীর ডোমার উপজেলা কাজীপাড়ার মাদকের সম্রাট হিসাবে পরিচিত " সম্রাট মিজান (৪৫) " কে গতরাতে কে বা কাহারা তার নিজ বাড়িতে তাকে গলা টিপে হত্যা করেছে।
নিহত মিজানুর রহমান উক্ত এলাকার মোহাম্মদ রিয়াজুল রহমানের ছেলে এবং মাদক সম্রাঙ্গী রুপার স্বামী ।
তিনি বহুদিন ধরে ডোমার উপজেলায় গাঁজা, ফেনসিডিল, ও ইয়াবার ব্যবসা করতেন।
এবিষয়ে মিজানুর রহমানের সাথে কথা বলার জন্য বহুবার চেষ্টা করে ও কথা বলা যায় নি।
এদিকে উক্ত এলাকার বাসিন্দারা জানায় তিনি মাদক সম্রাঙ্গী রুপার স্বামী তিনি আমাদের এলাকার ছেলে মেয়ে দের ধ্বংস করে দিয়েছে এই মাদক দিয়ে, আর তিনি মারা যাওয়াতে আমরা এলাকাবাসী খুব খুশি হয়েছি।
এদিকে ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমরা খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে মাদক সম্রাট মিজানুর রহমানের লাশ উদ্ধার করি। আর আমরা ধারনা করছি যে মাদকের টাকার ভাগাভাগির কারনে হয়তো তাকে হত্যা করা হয়েছে এবং তার গলায় আমরা আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি তাই ময়না তদন্তের জন্য নীলফামারীর জেনারেল হাসপাতালে তার লাশ পাটানো হবে এবং ডোমার থানায় তার নামে একাধিক মাদক মামলা রয়েছে ।