
।
মো: জহুরুল ইসলাম
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর ডিমলা থানার অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল সহ একটি মোটরসাইকেল আটক করেছে
ডিমলা থানা পুলিশ।
ডিমলা থানার অফিসার ইন-চার্জ এর নেতৃত্বে এসআই/অনন্ত মোহন রায়, পিএসআই/মোঃ আব্দুল্লাহ আল-ইমরান, এএসআই/মোঃ সিরাজুল ইসলাম, এএসআই/মোঃ আঃ লতিফ, এএসআই/মোঃ শাহামুল ইসলাম, এএসআই/মোঃ রাশেদ মোস্তফা সহ
একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে
ডিমলা থানার ডালিয়া হতে তিস্তা ব্যারেজ যাওয়ার রাস্তায় অভিযান পরিচালনা করে।
মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল সহ ১৫০ বোতল ফেন্সিডিল রেখে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পলাতক আসামীদের চিহ্নিত করে তাহাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে ডিমলা থানা পুলিশ ।
ডিমলা থানার ওসি জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।