
প্রকাশিত, ২৬ মার্চ, ২০২১
মো: জহুরুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নে অবস্থিত তিস্তা ডিগ্রী কলেজে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎযাপন করা হয়েছে।
আজ শুক্রবার (২৬- মার্চ) সূর্যোদয়ের সাথে অধ্যক্ষ মোঃ সৈয়দ আলীর নেতৃত্বে কলেজের সকল প্রভাষক, ম্যানেজিং কমিটি ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দিবসটির সুচনা করেন।
দিবসটির প্রধান প্রতিপাদ্য হিসাবে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতীর বীর সন্তানদের জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
তিস্তা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দ আলী তার বক্তব্য উল্লেখ করেন,
নীরিহ বাঙালিদের উপর ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর লোমহর্ষক হামলার প্রতিরোধ হিসাবে ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনায় উদ্বুদ্ধ হয়ে বীর বাঙালিরা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে যে মহান মুক্তিযুদ্ধের সুচনা হয় তা দীর্ঘ নয় মাস ব্যাপী স্থায়ী লাভ করে।
এই দীর্ঘ নয় মাসে ত্রিশ লক্ষ জীবন ও তিন লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাঁর সম্মান রক্ষায় আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
অবশেষে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া/ মোনাজাত করে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।