টঙ্গীবাড়ীতে ৫০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘কাইতচাইল যুব সংগঠন’,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৮, ৭:৫৭ অপরাহ্ন /
টঙ্গীবাড়ীতে ৫০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘কাইতচাইল যুব সংগঠন’,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

​আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার: ​

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘কাইতচাইল যুব সংগঠন’। সংগঠনের উদ্যোগে বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইতচাইল গ্রামে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল চাল, ভোজ্য তেল, সেমাই, চিনি ও মুড়ি।

​কাইতচাইল যুব সংগঠনের সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক এবং কাইতচাইল যুব সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​প্রধান অতিথির বক্তব্যে মফিজুল ইসলাম খান বলেন, “তরুণ প্রজন্মের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসে, তবে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।”
​সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন, “সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
​ঈদ সামগ্রী হাতে পেয়ে স্থানীয় সুবিধাভোগী পরিবারগুলো সংগঠনের তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া জানান।