
প্রকাশিত,২৭, জুন,২০২১
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্ত ১২০০ ইজিবাইক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ কেজি চাউল ও ৫০০ টাকা উপহার দেওয়া হয়েছে।
রোববার (২৭/০৬/২১ ইং) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ইজিবাইক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান,ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব সাইদুল করিম মিন্টু,অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সেলিম রেজা পিএএ,সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এসএম শাহীন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।