
প্রকাশিত,২১, জানুয়ারি,২০২২
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট ফটোগ্রাফার্স সোসাইটি (জেপিএস) এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে জয়পরহাটে দুই দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা রেজিস্ট্রি অফিস সংলগ্ন জাহানারা মঞ্জিলে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবারে শেষ হয় এ প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় দুই শতাধিক ছবি চূড়ান্তভাবে প্রদর্শীত হয়।
এতে প্রথম হয়েছে ঢাকার প্রণব নাথ, দ্বিতীয় হয়েছে জয়পুরহাটের রাতুল হাসান জয়, এবং তৃতীয় হয়েছে বগুড়ার মোজাহিদ মনিরের তোলা ছবি।
প্রদর্শনীর বিচারক ছিলেন বরেণ্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, আবির আব্দুল্লাহ ও কে. এম. আসাদ। বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী ইমাম হাসান, এনামুল কাবীর, জয় কে রায় চৌধুরীসহ অনেকেই। এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট