
প্রকাশিত,২৪, ফেব্রুয়ারি,২০২৪
ময়মনসিংহ প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার; রক্তমাখা রাম দা এবং চাইনিজ কুড়াল উদ্ধার।
গত ২০/০২/২০২৪ তারিখ ০৫.৪০ ঘটিকায় মামলার ভিকটিম রাজু মোটরসাইকেল যোগে কোতোয়ালী থানাধীন সানকিপাড়া রেল গেইট মসজিদ মার্কেট মেডিসিন কর্ণানের সামনে পৌঁছালে আসামীগন পূর্ব পরিকল্পতিভাবে রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথিরভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে ভিকটিমের ভাই মোঃ আব্দুল আল মামুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলা রুজু হওয়ার পরপরই পুলিশ সুপার, মময়মনসিংহ মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গত ২২/০২/২০২৪ তারিখ নেত্রকোণা জেলার আটপাড়া থানাধীন মঙ্গলসিধ এলাকা হতে আসামী ১। মোঃ ইব্রাহিম (২০), পিতা-মৃত নুরুল্লাহ, সাং-সানকিপাড়া বাজার এবং কোতোয়ালী থানাধীন সানকিপাড়া এলাকা হতে আসামী ২। আল আমিন (২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-সানকিপাড়া আনারের মোড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত আসামীদের হেফাজত হতে ০২টি রক্তমাখা রাম দা এবং ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
উক্ত জবানবন্দির প্রেক্ষিতে অভিযান পরিচালনা করিয়া ২৩/০২/২০২৪ তারিখ কোতোয়ালী থানাধীন সানকিপাড়া এলাকা হতে আসামী ৩। মোঃ নোমান ওরফে গালকাটা নোমান (২৮), পিতা-মোঃ মোজাম্মেল হক, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-সানকিপাড়া (নতুন কুড়ি স্কুল সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।