
প্রকাশিত,২৭, মার্চ,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জামালপুর জেলা জাতীয় পাটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।
২৬ মার্চ রোববার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় দয়াময়ীমোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে জামালপুর জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খানের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণের আয়োজন করেন।
জামালপুর জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খানের নেতৃত্বে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণে এসময় জেলা জাতীয় পাটির দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস ছামাদ বাচ্চু, সদস্য মোঃ হযরত আলী সহ জেলা জাতীয় পাটি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
তারিখ -২৭-৩-২৩ইং